শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

আইভীর চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ওবায়দুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানীর ল্যাবএইড হাসপতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১০টার দিকে তিনি আইভীকে দেখতে হাসপাতালে যান। এসময় ওবায়দুল কাদের আইভীর পাশে কিছুক্ষণ অবস্থান করেন ও তার চিকিৎসার খোঁজখবর নেন।

ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক বরেন চক্রবর্তী বলেন, ‘আইভীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। উনার ব্রেইনে হ্যামারেজ হয়েছে।’

সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, ‘সেলিনা হায়াৎ আইভী মাইনর একটি স্ট্রোক করেছিলেন। তবে তিনি এখন আউট অব ডেঞ্জার। তাকে আরও ৪-৫ দিন হাসপাতালে থাকতে হবে।’ এ সময় তিনি নারায়ণগঞ্জের সংঘর্ষের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া বিষয়ে কিছু জানান নি।

এর আগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিকাল পৌনে ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ থেকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: বাংলা ট্রিবিউন

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com