শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ

অর্থাভাবে জিবনের আলো নিভতে বসেছে আকাশের

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

লেখাপড়ার খরচ যোগাতে বার্ষিক পরীক্ষা শেষে ঢাকার একটি হোটেলে চাকুরী নেয় অদম্য আকাশ আহমেদ বিপ্লব(১৪)। সেই চাকুরী তাকে বিদ্যালয় যাওয়া বন্ধই করেনি, জিবনের আলোও নিভাতে বসেছে। সে বুঝতেই পারেনি তার শরীরে মরন ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে।

আকাশ আহমেদ বিপ্লব লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামের রিক্সা চালক আবেদ আলীর ছেলে। সে মহিষখোচা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।

জানা গেছে, ভুমিহীন বাবার রিক্সা চালানো আয়ে তাদের চার সদস্যের সংসার টেনে টুনে চলে যেত। অর্থাভাবে প্রায় সময় পড়াশুনা বন্ধের উপক্রম হয় আকাশের। কিন্তু তবুও হাল ছাড়েনি। তার বাবা ঢাকায় রিক্সা চালাত। ছোট ভাই ও মাকে নিয়ে বাড়িতে থাকত আকাশ। গেল বছর বার্ষিক পরীক্ষা শেষ করে বাড়তি আয়ের আশায় ঢাকায় বাবার কাছে গিয়ে একটি হোটেলে চাকুরী নেয় সে। ইচ্ছে ছিল ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাশ কম তাই কিছু আয় করে পুনরায় বিদ্যালয় মুখি হবে। কিন্তু বিধি বাম, কাজের চাপে প্রায় অসুস্থতা অনুভব করে সে।

চিকিৎসকের স্মরনাপন্ন হলে ঔষধ সেবন করে কিছুটা সুস্থ হলেও পিছু ছাড়ত না অসুস্থতা। অবশেষে শরীরের পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্নয় করেন স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ মিডফোর্ট হাসপাতালের রক্ত বিভাগের অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম। সেখানে কয়েক দিন চিকিৎসার পর চিকিৎসকরা তার বাবাকে জানান, আকাশের শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার তথা বোনমেরু রোগ। যার চিকিৎসা আমাদের দেশে নেই। সিঙ্গাপুর, ভারতের চেন্নাই বা ভেলরে নিতে হবে। অস্ত্রপাচার করে বোনমেরুর চিকিৎসা করাতে হবে। আর এর জন্য প্রয়োজন হবে প্রায় ৮/১০ লাখ টাকা।

চিকিৎসকদের এমন কথায় নির্বাক হয়ে পড়েন রিক্সা চালক বাবা। সান্তনা চিকিৎসাপত্রসহ অসুস্থ ছেলেকে নিয়ে বাড়ি ফিরেন রিক্সা চালক আবেদ আলী। অর্থাভাবে দিন দিন মৃত্যু দিকে এগিয়ে যাচ্ছে আদরের সন্তান আকাশ। দৈনিক ঔষধ খরচ ৫/৬শত টাকাসহ সংসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়েছে তার। চোখের সামনে মৃত্যুর দুয়ারে সন্তানকে এগিয়ে যেতে দেখে ছটফট করছেন রিক্সা চালক আবেদ আলী। কিন্তু চোখের জল ছাড়া কোন সম্পদ নেই। যা বিক্রি করে সন্তানের চিকিৎসা করাবেন। ফুটফুটে সন্তান আকাশের মুখে পুনরায় হাসি ফুটাতে সমাজের বিত্তবানদের কাছে ভিক্ষা করছেন তিনি।

আবেদ আলী জানান, ছেলেকে বাঁচাতে এখন সে ভিক্ষায় নেমেছেন। সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন তিনি। তার পরেও যদি কোন সচেতন, মহৎ, স্বহৃদয়বান ব্যাক্তি সাহায্য করেন তাহলে তার সাথে ০১৭২৫০৪২৪০৩ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন তিনি।

ওই গ্রামের স্কুল শিক্ষক মানিক চন্দ্র জানান, আকাশ আহমেদ বিপ্লব মেধাবী ছাত্র। তার চিকিৎসার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহায্য চাওয়া হয়েছে। আকাশকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com