শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

অবশেষে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের দিন ঘোষনা

লালমনিরহাট প্রতিনিধি॥

প্রায় দুই মাস স্থগিত থাকার পর অবশেষে লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের দিন ঘোষনা করেছে নির্বাচন কমিশন(ইসি)। ভোট অনুষ্ঠিত হবে আগামী ৫ মে।

রবিবার (২৮ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রির্টানিং কর্মকর্তা লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান।

এর আগে গত ০৮ মার্চ সন্ধ্যায় জরুরী বৈঠকের মাধ্যমে এ উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত ঘোষনা করে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি পাঠান নির্বাচন কমিশন(সিইসি)। ইসি ঘোষিত উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রথম দফায় ১০ মার্চ এ উপজেলা পরিষদের ভোট গ্রহনের কথা ছিল। কিন্তু প্রচার প্রচারনার শেষ মুহুর্তে নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।

রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান জানান, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্থগিত ঘোষনা হওয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহন করেছেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সেই দিন সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এটি প্রচার করতে জরুরী গনবিজ্ঞাপ্তি হিসেবে প্রচার করা হবে। সেই সাথে প্রার্থীদেরকেও গনবিজ্ঞপ্তির চিঠি পাঠিয়ে অবগত করা হবে। প্রার্থীরা ভোট গ্রহনের ৪৮ ঘন্টা আগে পর্যন্ত প্রচার প্রচারনা চালাতে পারবেন। আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রতিদ্বন্দিতা করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com