সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

অপহরনের তিন দিনেও উদ্ধার হয়নি পাটগ্রামের ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী শিউলি

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী মোছাঃ মিথিলা আক্তার শিউলি (১২) কে অপহরনের ৩ দিনও উদ্ধার হয়নি। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা ওমর উদ্দিন স্থানীয় থানায় ৪ জনের নামে উল্লোখ্য করে একটি অভিযোগ দায়ের করেন।
অপহৃত স্কুল ছাত্রী মোছাঃ মিথিলা আক্তার শিউলি উপজেলার বাউরা রসুলপুর আফজাল হোসেন বসুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী।
অপহৃতার পিতা ওমর উদ্দিন বলেন, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বালারডাঙ্গা গ্রামের কানা শেখের ছেলে ফরহাদ সেখ (৩০) বাউরা বাজার থেকে নিজ বাড়ি হোসনাবাদ গ্রামে আসার পথে আমার কিশোরী মেয়ে মোছাঃ মিথিলা আক্তার শিউলীকে সফিরহাটের পাকা রাস্তা মোড় এলাকা থেকে ফরহাদ সেখসহ কয়েকজন মিলে মটর সাইকেলে তুলে তাকে নিয়ে যায়। এর আগে ফরহাদ সেখ মিথিলা আক্তার শিউলীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার বিরক্ত করত। এতে পরিবারের সম্মর্তি না থাকায় গত ৯ এপ্রিল সোমবার বিকেলে ফরহাদ সেখ ও কয়েকজন মিলে পুর্ব পরিকল্পতি ভাবে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তিনি আরও বলেন, আমরা গরিব মানুষ এখন কে আমার মেয়েকে উদ্ধার করবে।
বাউরা রসুলপুর আফজাল হোসেন বসুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন বলেন, ওই ছাত্রীর পিতা বিষয়টি আমাকে জানিয়েছেন। আমরা তাকে আইনের সাহায্য নিতে বলেছি।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্তকর্মকতা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com