শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ভালুকায় দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের এক মহল্লাদারকে অনৈতিক, অশ্লীল ও কুরুচিপূর্ণ কর্মকান্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের মহল্লাদার সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অনৈতিক, অশ্লীল ও কুরুচিপূর্ণ কর্মকান্ডের অভিযোগ উঠে। এ সব বিষয় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ আসলে তা তদন্তপূর্বক প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে অনৈতিক, অশ্লীল ও কুরুচিপূর্ণ কর্মকান্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকুরী বিধিমালা ২০১৫ এর বিধি ২৩এর ক ও গ অনুযায়ী আচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় অভিযুক্তকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সাময়িক ভাবে চাকুরি হতে বরখাস্ত করা হয়।

এ বিষয়ে ৭নং মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকরাম হোসাইন জানান, সাবিনা অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক করায় তাকে আমি নোটিশের মাধ্যমে সতর্ক করেছিলাম কিন্তু বিষয়টি নিয়ে তার জনৈক প্রতিবেশী উপজেলা নির্বাহী অফিসার বরবার অভিযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার একটি তদন্ত কমিটি গঠন করে সত্যতা পেলে তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com