রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: ক্লাস ছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণার প্রতিবাদে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে তাত্ত্বিক বিষয়ে অটোপাশ সহ চার দফা দাবীতে বৃহস্পতিবার কুড়িগ্রামে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজার রহমান, আশিকুর রহমান ও নওশিনতা বাস্সুম।
বক্তারা বলেন, করোনার কারণে ক্লাশ নাহ ওয়ায় তাদের এক বছর সেশন জট দেখা দিয়েছে। তার উপর নীতিমালা অনুযায়ী কমপক্ষে দুইমাস তাত্তি¡ক ক্লাশ ছাড়াই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। তাই শুধু তাত্ত্বিক বিষয়ে অটোপাশের দাবীতে ধারাবাহিকভাবে আন্দোলন করছে তারা। দাবী মানা না হলে আন্দোলন চলবে বলে জানান তারা।