মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াইয়ে বেঁচে ফিরলেন ২ ভাই

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতীয় অংশের সুন্দরবনের বড়গাজিখালি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দুই ভাই। সেখানে বাঘের আক্রমণের মুখে পড়েন তারা। তবে শেষ পর্যন্ত বাঘের সঙ্গে বীরত্বপূর্ণ লড়াই শেষে বেঁচে ফিরেছেন দুই ভাই। বর্তমানে তারা গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা দেব্রবত সরকার ও তার ভাই জানান, বড়গাজিখালি জঙ্গলের নদীতে কাঁকড়া ধরার জন্য জাল ফেলতেই পিছন থেকে ঝাঁপিয় পড়ে বাঘ। হাত কামড়ে ধরে পানির মধ্যে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শুরু হয় লড়াই। হাতের লাঠি দিয়ে বাঘকে কয়েক ঘা মারেন দুই ভাই। তাদের চিৎকারে পার্শ্ববর্তী নৌকা থেকে ছুটে আসেন জেলেরা। এক পর্যায়ে লড়াইয়ে হেরে ‘শিকার’ ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ।

বাঘের কামড়ে গুরুতর আহত হয়েছেন দেবব্রত ও তার ভাই। বর্তমানে তারা গোসাবা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

খবর: ২৪ ঘণ্টার

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com