শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

সারদায় আরো ৫৮ এসআইকে অব্যাহতি

সারদায় আরো ৫৮ এসআইকে অব্যাহতি

অনলাইন প্রতিবেদক:: রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমি থেকে ৪০তম ক্যাডেট ব্যাচের আরো ৫৮ জন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারদা পুলিশ অ্যাকাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরো ৫৮ জন উপ-পরিদর্শক (এসআই) ক্যাডেটকে শৃঙ্খলাভঙ্গের কারণে অব্যাহতি দেয়া হয়েছে। এর আগে ২৫২ জন এসআইকে অব্যাহতি দিয়েছিল সরকার। এ নিয়ে মোট ৩১০ জনকে অব্যাহতি দেয়া হলো।

এর আগে গত ২২ অক্টোবর অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন উপ-পরিদর্শককে (এসআই) শৃঙ্খলাভঙ্গের জন্য অব্যাহতি দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com