শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

সাতছড়িতে মিলেছে অ্যান্টি ট্যাঙ্ক রকেট, অভিযান চলছে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অস্ত্রের খোঁজে র‌্যাবের অভিযানে একটি অ্যান্টি ট্যাঙ্ক রকেট পাওয়া গেছে।

শনিবার সকাল ১১টার দিকে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আরও অস্ত্রের খোঁজে র‌্যাবের অভিযান এখনও চলছে। দুপুরে র‌্যাব মহাপরিচালক এই অভিযানের বিষয়ে ব্রিফ করবেন। অস্ত্রের খোঁজে শুক্রবার রাত থেকে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালাচ্ছে র‌্যাব।

এর আগে র‌্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজাদ রহমান সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে র‌্যাবের অভিযান চলছে। অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সাতছড়ির জাতীয় উদ্যানে এর আগে ২০১৪ সালে অভিযান চালিয়ে কয়েক দফায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com