শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার দোয়া মাহফিল

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (১৪ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার আটপাড়া ইউনিয়ন দেওপাড়া খেলার মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আটপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

আটপাড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ বাবুল শেখের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, আটপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক আবুল জলিল, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com