শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

শ্রীনগরে ইয়াবা সেবনকালে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:: শ্রীনগর সরকারী কলেজের ছাত্রাবাসে বসে ইয়াবা সেবনের সময় জেলা ছাত্রলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন নীরবকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ জানুয়ারী বুধবার বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এসআই মোদাচ্ছের তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাদ্দাম সরকারী শ্রীনগর কলেজের ছাত্র না হলেও সে ওই কলেজ ছাত্রাবাসের ৩০২ নম্বর রুমে গিয়ে প্রায়ই ইয়াবা সেবন করত। বুধবার সকালে সে ইয়াবা নিয়ে ছাত্রাবাসে ঢুকলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে নাতে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে কয়েক পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com