শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি::
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা এলাকায় ২০ জানুয়ারি শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার দুপুরে মোটর সাইকেল যোগে দু’জন ব্যক্তি খালকুলা প্রাইমারী স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে হঠাৎ করে মোটর সাইকেল গর্তে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলে পেছনে বসে থাকা ব্যক্তি নিহত হন। এ দুর্ঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলিবাসা এলাকার মৃত খন্দকার রায়হানের ছেলে খন্দকার শামসুজ্জোহা (৬০) এবং আহত ব্যক্তি একই উপজেলার ঢলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম(৪৫)। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com