শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

লিবিয়ায় মসজিদে গাড়ি বোমা হামলায় নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক:: লিবিয়ার বেনগাজি শহরের একটি মসজিদের কাছে দু’টি গাড়ি বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। ওই হামলায় আরও ২০ থেকে ৩০ জন আহত হয়েছে। কয়েক মিনিটের ব্যবধানেই হামলা দু’টি চালানো হয়েছে।

কেন্দ্রীয় আল সোলাইমানি শহরে একটি মসজিদের কাছে প্রথম গাড়ি বোমা হামলা চালানো হয়। সে সময় মসজিদ থেকে আসরের নামাজ শেষে বের হচ্ছিলেন মুসল্লিরা।

এর কিছুক্ষণ পরেই রাস্তার অপর পাশে আরও একটি গাড়ি বোমা বিস্ফোরণ করা হয়। বেশ কয়েকজন সামরিক বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক ওই হামলায় নিহত হয়েছে।

স্থানীয় আল জালা হাসপাতালের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। খবর : বিবিসি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com