শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

লালমনিরহাটে খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধিঃ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দুর্নীর মামলায় সাজা হওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট জেলায় নেত্রীর মুক্তির দাবীতে রায়ের পর পরেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

৮ ফেব্রুয়ারী  বৃহস্পতিবার দুপুরে বেগম খালেদা জিয়ার রায় ঘোষণার সঙ্গে সঙ্গে পুলিশী বাঁধা পেরিয়ে হাজার হাজার নেতা-কর্মীকে নিয়ে বিক্ষোভ মিছিল করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলু।

বিক্ষোভ মিছিলটি বের জেলা বিএনপির কার্যালয় থেকে । বিক্ষোভ মিছিলটি  পুরো জেলা শহর প্রদক্ষিণ করেন। পরে মিছিল শেষে মিশন মোড় এলাকায় এক প্রতিবাদ সমাবেশ করে জেলা বিএনপি । উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাব্বি দুলু, জেলা বিএনপি’র সম্পাদক হাফিজার রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান মমিনুল হক, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ লিমন, যুবদল সভাপতি আফজাল হোসেন, যুবদল সম্পাদক আব্দুল হালিম, ও ছাত্রদল সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com