বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রাবি নৃবিজ্ঞান বিভাগের চতুর্দশ স্মরণিকা উন্মোচন

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের চতুর্দশ তম স্মরণিকার মোড়ক উম্মোচন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে ১৪তম ব্যাচের তত্ত্ববধানে বিভাগের গ্যালারী কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় ১৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আ.ন.ম হিজল কিবরিয়ার উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে স্মরণিকার মোড়ক উম্মাচন করেন বিভাগের সভাপতি ড. আদিল হাসান চৌধরীসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা।
১৪তম ব্যাচের শিক্ষার্থী সাগর কুমার কুন্ডু ও তামান্না আক্তার রিনি’র সঞ্চালনায় বক্তারা বলেন, একাডেমিক জ্ঞানের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের কথা মাথায় রেখেই বিভাগ থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে করা হয়ে থাকে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আমাদেরই শিক্ষার্থী দেশের হয়ে প্রতিনিধিত্ব করে। আমরা চাইবো তোমাদের এই ধরনের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকুক।
অনুষ্ঠানে স্মরণিকা কমিটির আহ্বায়ক সহযোগী অধাপক কাজী রবিউল আলম, সম্পাদক সহকারী অধ্যাপক মো. লিটন হোসেনসহ এছাড়াও বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্মরণিকাটি বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হিজল কিবরিয়াকে উৎসর্গ করা হয়। এসময় অনুষ্ঠানে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com