বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রানীশংকৈলে সাংবাদিক ও মেয়রের দন্দে কলম বিরতি

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেস ক্লাব কার্যালয়ে ৫ ফেব্রুয়ারী এক জরুরী সভা অনূষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক ও পৌর মেয়র আলমগীর সরকারের দন্দে সাংবাদিকদের ১ দিনের (মঙ্গলবার) কলম বিরতি ঘোষনা করা হয় এবং জেলা ও উপজেলা সাংবাদিকদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত ঘোষনা করা হবে। এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি ফারুক আহম্মদ, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আনিসুর রহমান বাকি, সেতাউর রহমান, যুগ্ন সম্পাদক একে আজাদ, অর্থ সম্পাদক ছবি কান্ত দেব, সদস্য মোঃ বিপ্লব, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন, জিয়াউর রহমান জিয়া, আনোয়ার হোসেন আকাশ, খুরশিদ আলম শাওন, মাসুদ রানা পলক, আব্দুর রাজ্জাক , মানিক আহম্মদ, শিরিন সুলতানা।

উল্লেখ্য গত ২৮ জানুয়ারী প্রতিদিনের সংবাদ পত্রিকায় প্রকাশিত বদলী ঠিকাদার ও নিম্মানের ইট দিয়ে চলছে জাইকার কাজ শিরোনামে সংবাদ প্রকাশের পর মেয়র আলমগীর সরকার মোবাইলে সাংবাদিক খুরশিদ আলম শাওন কে হুমকি প্রদান করে। এ ব্যপারে শাওন রানীশংকৈল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করে। পরবর্তীতে গত ৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ চত্তরে এক প্রতিবাদ সভা করে ইউএনও বরাবর অভিযোগ দাখিল করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com