শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

রাণীশংকৈলে চেতনানাশক খাইয়ে টাকা ও অলংকার চুরি

রাণীশংকৈলে চেতনানাশক খাইয়ে টাকা ও অলংকার চুরি

মোঃ বিপ্লব, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে ৫ জনকে অজ্ঞান করে টাকা ও রুপা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে উপজেলার রাঙাটুঙি এলাকায় দুটি পরিবারে এ ঘটনা ঘটে। আর এতে অসুস্থ খতেজা বেগম(৪৫) ও খোরশেদ আলম(৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অসুস্থ খোরশেদ আলম জানান, আমি বাহির থেকে বাড়িতে এসে দেখি আমার বাবা, মা ঘুমাচ্ছে। এবং ঘরে গিয়ে দেখি জিনিস এলোমেলো হয়ে পরে আছে। এমনকি আমার চাচি ও চাচাতো ভাই অসুস্থ হয়ে পরে আছে। এর কিচ্ছুক্ষণের মধ্যেই বাড়িতে রাখা কলা ও পানি খেয়ে আমিও অচেতন হয়ে পরি। পরে এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি হয়। এখনো আমার মা ‘র ঘুম ভাঙ্গছেনা।

তিনি আরও জানান, পরে ঘরে গিয়ে দেখি জিনিসপত্র এলোমেলো এবং ঘরে থাকা ১৫ হাজার, ৩ ভরি রুপা ও আমার চাচার ৫ হাজার টাকা নিয়ে যায় তারা।

চাচার পরিবারের বরাত দিয়ে খোরশেদ আলম বলেন, তাদের পরিবারে হলুদ গুড়াতে কিছু একটা মিশিয়ে দিলে সেই গুড়া দিয়ে তরকারি রান্না করার ফলে তারা অজ্ঞান হয়ে যায়।

মামলা তদন্তকারী কর্মকর্তা রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চক্র শনাক্তকরণে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com