শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে ডাব ব্যবসায়ীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গাছ থেকে পড়ে রমজান আলী (৫৫) নামে এক ডাব ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ভান্ডারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের উমরাডাঙ্গী কাঠালতলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ডাব সংগ্রহ করে বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডাব পাড়ার উদ্দেশ্যে একটি নারিকেল গাছে ওঠেন রমজান আলী। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com