বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
প্রত্যাহার ৩০৫, চূড়ান্ত লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ: কাল থেকে আনুষ্ঠানিক প্রচার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত! অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালঙ্কার লুট কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির পাল্টা জবাব: সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রাজবাড়ী প্রতিনিধিঃ মেয়া‌দোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বুধবার (২৬ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।

প্রেসবিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ছাত্রলীগ রাজবাড়ী শাখার আগামী নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, উপ-মানবসম্পদ সম্পাদক হীরন ভূইয়ার কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ওই প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জেলায় সশরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com