বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রাজবাড়ীতে ২মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর জেলা প্রতিনিধিঃঃ ৪ ফেব্রুয়ারী রোববারঃ রাজবাড়ীর সদরে রাজাপুর গ্রাম থেকে ইউনিয়ন পরিষদের সদস্য সহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক। র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেেেছ র‌্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে ৩ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নস্থ রাজাপুর গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ ওয়াহেদ খান(৫৫), পিতাঃ মৃত মোকছেদ খান, গ্রামঃ রাজাপুর, মোঃ টুটুল মোল্লা(৩৮), পিতাঃ মৃত মানিক মোল্লা, গ্রামঃ ধর্মশী, উভয় থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ীদ্বয়কে ২শপিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান আটককৃতদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী সদর থানা এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন।

উল্লেখ্য যে, ধৃত ০১নং আসামী মোঃ ওয়াহেদ খান, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বসন্তপুর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য হিসেবে কর্মরত আছেন। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com