বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি:: ঢাকার গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ীর পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন। ধর্মঘটের কারণে আজ (সোমবার) ভোর থেকে রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এ তথ্য জানান।

জানা যায়, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু দিয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। এছাড়া গোল্ডেন লাইন রাজবাড়ীর পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে তারা নিজেদের মতো ট্রিপ পরিচালনা করছিল। এতে প্রথমে তাদের বাধা দেওয়ায় তারা ঢাকার গাবতলীতে রাজবাড়ীর কাউন্টারগুলোতে ভাঙচুর চালায়। পরে ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন রাজবাড়ীতে দুইটি ট্রিপ চালাবে। কিন্তু তারা এই সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ চালাচ্ছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক সমিতির সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠায়। এতেই দ্বন্দ্ব শুরু হয়।

অবশ্য গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ চালায়। এতে নিজেদের ক্ষতির কথা জানান রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন।

এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারে এসে ফেরত যাচ্ছেন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়ছেন। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা এবং লোকাল বাসে ঘাট পর্যন্ত ভেঙে ভেঙে যাচ্ছেন।

রিয়াজুর রহমান নামে এক যাত্রী বলেন, তিনদিন সরকারি ছুটি ছিল। আমি আরেকদিন বাড়তি ছুটি নিয়ে পরিবার নিয়ে বাড়িতে এসেছিলাম। আমার সঙ্গে স্ত্রী ও ছোট ছোট দুই সন্তান রয়েছে। আজকে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে আসলে শুনি বাস বন্ধ। এখন আমাকে স্ত্রী-সন্তান নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে।

এ বিষয়ে রাজবাড়ী বাসমালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, প্রশাসন দ্রুত এর সমাধান না করলে ঢাকার কোনো গাড়িই রাজবাড়ীর ওপর দিয়ে যেতে দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com