বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

রাজবাড়ীতে বিএনপি কালো পতাকা মিছিল

রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:: অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন ও চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল কারা বন্দীদের মুক্তির দাবিতে’ রাজবাড়ীতে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি।

এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন গ্রাম মহল্লা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয় দলীয় কার্যালয়ে।

পরে একটি কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে আজাদী ময়দানের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব এড. কামরুল আলম।

এসময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com