বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনামঃ
ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস

মোরেলগঞ্জে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া অনুষ্ঠান

মো: শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এইচভিএস হাজী নূরউদ্দিন দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৫ জানুয়ারী সকালে মাদ্রাসা মিলনায়তনে সুপার মাওলানা আব্দুল লতিফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআান তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনা, বিদায়ী ও দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে উপদেশ মূলক বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মো. লুৎফর রহমান, মো. জাহিদুল ইসলাম লিটন, বুরহানে সুলতান পলাশ, ইবি প্রধান মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,বিদায়ী শিক্ষার্থী নাজমা আকতার, ডালিয়া আকতার, আসমা আকতার, আমিনুল ইসলাম, ১০ শ্রেণীর ছাত্রী শম্পা আকতার, খালেদা আকতার, শান্তা আকতার, ৯ম শ্রেণীর ছাত্রী শান্তা আকতার, হাফেজ মো. হাসান, ৮ম শ্রেণীর ছাত্রী ঝুমুর আকতার, কারিমা আকতার ।
মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী নাজমা আকতার। ইসলামী সংগীতে অংশগ্রহন করেন, রিয়া আকতার , নাজমা আকতার ও মরিয়ম আকতার সবশেষে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com