শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মেসির হাত ধরে প্রথম এমএলএস কাপ জিতল মায়ামি

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে মায়ামি।

এমএলএস কাপ যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগ মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন বেছে নেওয়ার ম্যাচ। লিগ পর্ব শেষে ইস্টার্ন ও ওয়েস্টার্ন কনফারেন্স থেকে দলগুলো নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নিয়ে ঠিক হয় আসরের সেরা দল।

ফাইনালে মায়ামির শুরুটা ছিল একেবারে নিখুঁত। ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় মায়ামি। তাদের অ্যালেন্দেকে আটকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন এডিয়ার ওকাম্পো।

প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফিরে আসে ভ্যাঙ্কুভার। সমতায় ফেরার দুইটি বড় সুযোগও পায় দলটি। ৩৮তম মিনিটে এমানুয়েল সাবির শট কাছ থেকে ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক রোকো রিওস। এরপর সমতার সুযোগ খুঁজতে থাকেন থমাস মুলার।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হোয়াইটক্যাপস। ঘণ্টা খানেকের মাথায় আলি আহমেদের দুর্বল শট রিওসের হাত ফসকে জালে জড়ায়।

কিছুক্ষণ পরই গোলবঞ্চিত হন সাবি। তার শট পোস্টে লেগে ফিরে আসার পর রিবাউন্ডেও বল লাগে ক্রসবারে। যদিও আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ভ্যাঙ্কুভারের। মাত্র ১১ মিনিট পর ফের দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসির মাপা পাস ধরে চমৎকার ফিনিশিংয়ে দলকে আবারও এগিয়ে নেন রদ্রিগো দে পল।

শেষদিকে সমতার খোঁজে ঝাঁপিয়ে পড়ে ভ্যাঙ্কুভার। কিন্তু সমর্থকদের উচ্ছ্বাসে ভর করে কাউন্টার অ্যাটাকে আরও একবার আঘাত হানে মায়ামি। এবারও ছিল মেসির ভূমিকা। বুকে বল থামিয়ে নিখুঁত এক ফ্লিকে সুযোগ করে দেন অ্যালেন্দেকে। তিনি ঠাণ্ডা মাথায় তাকাওকার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com