বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
প্রত্যাহার ৩০৫, চূড়ান্ত লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ: কাল থেকে আনুষ্ঠানিক প্রচার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত! অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালঙ্কার লুট কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির পাল্টা জবাব: সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক:: মালদ্বীপে জরুরি অবস্থা জারির পর দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশি দূতাবাস।

সোমবার সর্বোচ্চ আদালতের সঙ্গে মুখোমুখি অবস্থানের জেরে চলমান উত্তেজনার মাঝে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।

এ অবস্থায় যে কোনো সহযোগিতায় সাহায্যের জন্য দূতাবাস হটলাইন+৯৬০৩৩২০৮৫৯-এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্টের সহযোগী ও আইনবিষয়ক মন্ত্রী আজিমা সাকুর জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সরকার বিশ্বাস করে না যে, রাজবন্দিদের মুক্তি দিতে সুপ্রিমকোর্টের আদেশ বাস্তবায়ন করতে হবে।

এদিকে, জরুরি অবস্থা জারির পর সোমবার রাতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com