বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

মন্ত্রী-সচিবদের শীতলপাটি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বাংলাদেশের শীতলপাটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) স্বীকৃতি পাওয়ায় মন্ত্রিসভার সদস্য এবং মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত সচিবদের একটি করে শীতলপাটি উপহার দিয়েছেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতেই শেখ হাসিনা সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটি তাদের হাতে তুলে দেন। বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জিয়াউল আলম বলেন, ‘মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহমেদ মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবং সচিবদের শুভেচ্ছা স্মারক হিসেবে শীতলপাটি প্রদান করেন।’

গত ৬ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে ইউনেস্কোর ইন্টারগভার্নমেন্টাল কমিটি ফর দ্য সেফগার্ডিং অব দ্য ইনটেনজিবল কালচারাল হেরিটেজ কমিটির ১২তম অধিবেশনে সিলেটের ঐতিহ্যবাহী শীতলপাটিকে বিশ্বের নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com