বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ভোলায় সয়াবিন তেল মজুত রাখার দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ভোলা প্রতিনিধিঃ ভোলায় অবৈধভাবে ৬ হাজার ৮০০ লিটার সয়াবিন তেল মজুতের অভিযোগে রাসেদুল আমিন নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে যে গোডাউনে সয়াবিন তেল রাখা হয়েছিল সেটি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ড গজনবী স্টেডিয়াম সংলগ্ন এলাকার একটি ফ্ল্যাটবাড়ি থেকে এসব তেল জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে র‍্যাব, পুলিশ, ভোক্তা অধিকার ও কৃষি বিপণন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টির জন্য বিপুল পরিমাণ তেল মজুত করছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) তথ্যের ভিত্তিতে পৌর শহরের ১ নং ওয়ার্ডের একটি ফ্ল্যাট বাসায় তল্লাশি চালিয়ে ৬ হাজার ৮০০ লিটার সয়াবিন তেলের সন্ধান পাই।

অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও তেল কেনার রশিদ ও লাইসেন্স না থাকায় রাসেদুল আমিনকে কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯(১) (ক) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি গোডাউনটি সিলগালা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com