মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

ভালোবাসা দিবসে কলকাতা মাতাবেন জেমস-ঐশী

বিনোদন ডেস্ক:: সামনেই ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসে এবার কলকাতা মাতাতে যাচ্ছেন নগরবাউল জেমস। ‘গান পিরিতি’ শীর্ষক এই কনসার্টে কলকাতার নজরুল মঞ্চে জেমসের সঙ্গে আরও গাইবেন কন্ঠশিল্পী ঐশী।

জেমসের ম্যানেজার ও গীতিকার রবিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে শুধু কলকাতায় গাইবেন জেমস। এর আগে-পরে অন্য কোনো কনসার্টের সম্ভাবনা নেই দেশে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে ভারতের বেশ কয়েকটি কনসার্টে গান করবেন নগর বাউল। অনুষ্ঠানের টিকিট পেতে কলকাতার শ্রোতাদেরকে গুনতে হবে এক হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার রুপি।

জেমস-ঐশী ছাড়াও এ কনসার্টে গাইবেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফসিলস ও সংগীতশিল্পী অনুপম রায়, সাহানা বাজপেয়ী, ইমন চক্রবর্তীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com