শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ভালুকায় মহাসড়কের পাশের দোকানপাট উচ্ছেদ অভিযান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ থেকে ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ।

সোমবার (২৫আগস্ট) সকাল থেকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কের পাশের শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে দোকানপাট থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আমাদের এই উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মোফাকখারুল ইসলাম তুহিন বলেন, এই মহাসড়কের বাজার সংলগ্ন অংশগুলোতে নিয়মিতভাবে যানজট সৃষ্টি হয়। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে সেজন্য নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সময় সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির সহ সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com