শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

ভারতের ঘোষণাকে ‘শিশুসুলভ’ বললেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ:: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে হামলার পর পাকিস্তানের সাথে সম্পর্ক সীমিত করার বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসাক দার।

বিবিসি উর্দু জানিয়েছে, পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলে তিনি বলেছেন, ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে।

তিনি বলেছেন, ‘ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারো পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দেবো। এই জবাব কম হবে না।’

সিন্ধু পানি চুক্তি প্রসঙ্গে ইসাক দার বলেন, ‘এই ইস্যুতে ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের সমস্যা রয়েছে। ভারতের কাছে প্রমাণ থাকলে তা সামনে আনা উচিত।’

মঙ্গলবার ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে হামলা হয়েছে। এতে ২৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

এর পরে, ভারত সরকার পাকিস্তানের সাথে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তানি নাগরিকদের আগামী ১ মের মধ্যে ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com