বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই কিশোর নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার রাজাবাড়িয়াকন্দি এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) এবং একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন (১৬)। এ ঘটনায় দেওড়া গ্রামের সাজিদুর রহমানের ছেলে আনাস (১৭) গুরুতর আহত হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, রাতে সিলেটগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সালমান ও শরীফ নিহত হন। এ ঘটনায় আরেক আরোহী আনাস গুরুতর আহত হন। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com