রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

বোচাগঞ্জে সরিষার বাম্পার ফলন অর্জিত হয়নি লক্ষ্যমাত্রা

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে এ বছর সরিষার বাম্পার ফলন হলেও আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি মৌসুমে বোচাগঞ্জ উপজেলায় ১০৪১ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও কৃষকরা মাত্র ৮৮৬ হেক্টর জমিতে সরিষা আবাদ করেছে।

এ বিষয়ে ৩নং- মুর্শিদহাট ইউনিয়নের হরিশচন্দ্র পুর গ্রামের কৃষক মোঃ আনোয়ারুল হক জানান, গত বছর ৪বিঘা জমিতে সরিষা আবাদ করেছিলাম এবছর আবহাওয়া অনুকুলে না থাকায় ১বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। মতিজাপুর গ্রামের কৃষক মোঃ আসলাম জানান, এবছর সাড়ে ৮বিঘা জমিতে সরিষার আবাদ করেছি ফলন বেশ ভাল হয়েছে।

লক্ষ্যমাত্রা অর্জন হয়নি কি কারনে এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এর কাছে জানতে কৃষি অফিসার বাসুদেব রায় জানান, ভুট্টা ও আলু লাভবান ফসল হওয়ায় কৃষকরা এ বছর সরিষার আবাদ কমিয়ে ভুট্টা ও আলুর চাষ বেশী করেছে। এছাড়াও আবহাওয়া কৃষকের অনুকুলে না থাকায় কৃষকরা এবছর সরিষার আবাদ কমিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com