বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

বেনাপোল সীমান্তে ২০টি সোনার বারসহ আটক ১

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যশোরের বেনাপোল সীমান্তে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ সবুজ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি।

আজ রবিবার সকাল ৯টায় বেনাপোল বন্দরের ২২ নম্বর গেইটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটক সবুজ বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, বেনাপোল সীমান্ত পথে বড় একটি সোনার চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান নজরদারি বাড়ায় বিজিবি। একপর্যায়ে সন্দেহভাজন এক ইজিবাইক চালককে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com