মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ শুক্রবার শুরু হওয়া শেষ পর্বের এই ইজতেমা রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

তিন দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বেশ আগে থেকেই মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।

বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় মুরব্বি মো. গিয়াস উদ্দিন বলেন, ইজতেমার দ্বিতীয় পর্বে ঢাকাসহ ১৪ জেলার মুসল্লিরা অংশ নেবেন। প্রথম পর্বে ঢাকার একাংশসহ ১৪ জেলার মুসল্লিরা অংশ নেন। দ্বিতীয় পর্বেও বিদেশি মুসল্লিরা অংশ নেবেন।

দ্বিতীয় পর্বেও আগের মতো ব্যাপক প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। মুসল্লিরা যাতে ভালোভাবে ইজতেমা শেষে ফিরতে পারেন, সে জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com