শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বিপিএল ফাইনালের সূচি পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার:: বিপিএলে সূচি বদল নতুন কিছু নয়। এবারের আসরের আগে-পরে নির্ধারিত সূচি পরিবর্তন হয়েছে বহুবার। এবার আবারো সূচিতে বদল এনেছে বিসিবি।

আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টার বদলে এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পূর্ব ঘোষিত সূচিতে প্রতিটি শুক্রবারের সন্ধ্যার ম্যাচ ছিল ৭টায়। সেই হিসাবে ফাইনাল যেহেতু শুক্রবার, তাই এই ম্যাচটিও শুরু হওয়ার কথা ছিল একই সময়ে। তবে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্তে বদল আনলো বিসিবি।

এছাড়া প্লে-অফের তিন ম্যাচ নিয়েও এসেছে নতুন সিদ্ধান্ত। প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দ রিজার্ভ ডে বাতিল করে দেয়া হয়েছে।

তবে ফাইনালের জন্য পরদিন অর্থাৎ শনিবার থাকছে রিজার্ভ ডে হিসেবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com