শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বাবার খাবার নিয়ে যাওয়া হলো না শাকিবের

বাবার খাবার নিয়ে যাওয়া হলো না শাকিবের

ফরিদ আহম্মেদ, দৌলতপুর, কুষ্টিয়া:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের কৈপাল এলাকার শাকিব (১৩) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্র ইট বোঝায় ট্রলি চাপায় নিহত হয়েছে। নিহত শাকিব বাড়ী থেকে তার বাবার দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলো বলে জানা যায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার সময় কৈপাল ইটভাটার সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাকিব উক্ত এলাকার আকবর মন্ডলের ছেলে এবং সলিমপুর মডেল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

স্থানীয় সুত্রে জানা যায়, বেলা ১২টার দিকে বাড়ী থেকে মাঠে বাবা আকবর মন্ডলের জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলো শাকিব। পথিমধ্যে কৈপাল ইটভাটা থেকে ইট নিয়ে যাওয়ার সময় একটি স্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সামসুল আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শাকিব নামের ঐ কিশোর মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com