মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বাবার উপর অভিমান: ফরিদপুরে স্কুলছাত্রের আত্মহনন

মোঃ মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুর, জুন ২৪: বাবার উপর অভিমান করে ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। নিহত ছাত্রের নাম সামিউল শরীফ (১২)। সে উপজেলার বড় খারদিয়া গ্রামের মেহেদী হাসান শরীফের ছেলে এবং বড় খারদিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ জুন) দিবাগত রাতে, বড় খারদিয়া গ্রামে।

জানা গেছে, সামিউল তার বাবার উপর অভিমান করে ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত সামিউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকেরছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com