শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

বাংলাদেশকে ব্যাটিং লজ্জায় ডুবিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:: প্রথম দুই ম্যাচ হারা শ্রীলঙ্কা শেষ দুটি জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠলো। আর দেশে ফিরে যেতে হলো জিম্বাবুয়েকে।

আজ বৃহস্পতিবার সিরিজের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশকে ৮২ রানে অলআউট করে ১০ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ১১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৮৩ রান করে তারা। আগামী ২৭ জানুয়ারি ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই শিরোপা নির্ধারণী লড়াই নিশ্চিত করেছিলেন মাশরাফিরা।

অবশ্য শ্রীলঙ্কা ম্যাচ হারলেও উঠতো ফাইনালে। ৮৩ রানের লক্ষ্যে নামার আগে রানরেটের হিসাব নিকাশে এজন্য মাত্র ১৯ রান প্রয়োজন ছিল লঙ্কানদের। সেটা তারা করে ফেলে তৃতীয় ওভারেই। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও উপুল থারাঙ্গা দলকে জয়ের বন্দরে নেন। ৩৫ রানে খেলছিলেন গুনাথিলাকা, ইনিংস সেরা ৩৯ রান করেন থারাঙ্গা।

ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচে বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে সেই দলটির বেহাল দশা। মাত্র ২৪ ওভারে ৮২ রানে অলআউট তারা। দেশের ওয়ানডে ইতিহাসে নবম সর্বনিম্ন স্কোর করলো বাংলাদেশ।

শুরু থেকে বিপর্যয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। মাত্র ১৬ রানে তিন ব্যাটসম্যানকে হারায় তারা। এনামুল হক বিজয়ের পর সাকিব আল হাসান ও তামিম ইকবাল দ্রুত ফিরতে বাধ্য হন প্যাভিলিয়নে। ব্যাটসম্যানদের এই আসা যাওয়া আর থামেনি।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৫ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। লাকমল বোল্ড করেন এনামুলকে। এই ডানহাতি ওপেনার ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

লাকমলের তৃতীয় ওভারে আরও দুটি উইকেট যায় বাংলাদেশের। গুনাথিলাকার থ্রোয়ে রান আউট হন সাকিব। দলীয় ১৫ রানে তিনি ফেরেন মাত্র ৮ রান করে। এক বল বিরতি দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে তামিমের অসাধারণ ক্যাচ ধরেন গুনাথিলাকা। গত তিন ম্যাচের হাফসেঞ্চুরিয়ান এবার ফেরেন মাত্র ৫ রানে।

মাহমুদউল্লাহ ও মুশফিকের জুটিও বড় হয়নি। ২০ বলে ৭ রান করে লাকমলের বলে ফাইন লেগে দুষ্মন্ত চামিরাকে ক্যাচ দেন মাহমুদউল্লাহ। মাত্র ২৩ রানের জুটি গড়ে সাব্বির রহমান ১০ রানে আউট থিসারার বলে। এই পেসার তার দ্বিতীয় উইকেট নেন আবুল হাসানকে (৭) মাঠছাড়া করে। ২৩তম ওভারে চামিরার তৃতীয় ও ষষ্ঠ বলে আউট হন নাসির হোসেন (৩) ও মুশফিকুর রহিম (২৬)।

পরের ওভারে মাশরাফি মুর্তজা (১) ও রুবেল হোসেনকে শূন্য হাতে ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন লাকশান সান্দাকান। লাকমল সর্বোচ্চ ৩ উইকেট পান। দুটি করে নেন থিসারা, সান্দাকান ও চামিরা।

সিরিজে এর আগে জিম্বাবুয়েকে দুইবার ও শ্রীলঙ্কাকে একবার হারিয়েছে বাংলাদেশ। তাদের অজেয় থাকার মর্যাদাটা কেড়ে নিলো চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com