শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক : প্রণব মুখার্জি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ‘বাংলাদেশই হচ্ছে বাংলা ভাষার রক্ষক। শুধু একুশে ফেব্রুয়ারি নয়, যারা আন্দোলন করে বাংলা ভাষাকে রক্ষা করেছেন তাদের আমরা শ্রদ্ধা জানাই। গর্বের বিষয় একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।’

আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে তিন দিনব্যাপী আন্তুর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবী এখন বিষাক্ত। এর হাত থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হবে। পরিবেশ দূষণের চেয়েও বড় দূষণ মানুষের চিন্তা ও মননে। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ বিশ্ব গড়তে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ডে বেশি মানুষের প্রাণ গেছে। সন্ত্রাসীরা নিজেরাই জানে না তারা কি চায়।

তিনি আরও বলেন, ‘আমি পড়ুয়া, পড়তে ভালবাসি। তবে রাজনৈতিক জীবনে পড়তে পারিনি। রাষ্ট্রপতি হিসেবে তেমন কাজ ছিলো না। তবে ভারতের রাষ্ট্রপতি ভবনে এত বই রয়েছে যে তিনবার রাষ্ট্রপতি হলেও তা পড়ে শেষ করা যাবে না।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com