মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

বসুন্ধরা আইডিয়াল স্কুলে বিদায় ও সংবর্ধনা ক্রেষ্ট প্রদান

স্টাফ রিপোর্টার॥ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিংয়ে বসুন্ধরা আইডিয়াল স্কুলের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পিইসি, জেএসসি শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আজ শনিবার সকাল ১০ টায় স্কুল চত্তরে মোঃ শহিদুল্লাহ রাজিবের সভাপতিত্বে এক জাকজমকপূর্ন অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধণা ক্রেষ্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, সহ-সভাপতি মোঃ সানাউল্লাহ। পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম (ব্যবস্থাপনা পরিচালক), মোঃ শাহিন হোসন, জহিরুল ইসলাম সাগর, মোঃ মহসিন গাজী, রনি আহম্মেদ, আলী জব্বার লিটন, সীমা এ্যাডের সত্ত্বাধিকারী মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া ও মাওলানা মাহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বিদায়ী পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি মোঃ ফাইজুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com