রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

ফুটবলকে বিদায় বললেন রোনালদিনহো!

স্পোর্টস ডেস্ক:: ক্যারিয়ারের স্বর্ণ যুগ পাড় করেছেন আগেই। বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকেও। এরপর ক্লাব ফুটবলে তার পারফরমেন্স দেখা গেছে। তবে এবার সব ধরণের ফুতবলকেই বিদায় বললেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৩৭ বছর বয়সী রোনালদিনহো।

রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমকে জানান, ‘সে থেমে গেছে। এখানেই শেষ। রাশিয়া বিশ্বকাপের পর হয়তো তার (রোনালদিনহোর) বিদায়ী ম্যাচ আয়োজন করা হবে। আগামী আগস্টে এটা বড় ও সুন্দর কিছুই হবে।’

তার এজেন্ট আরও জানান, ‘আমরা ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় বিভিন্ন ইভেন্ট করবো এবং অবশ্যই আমরা ব্রাজিল দলের সঙ্গেও কিছু করবো।’

খুব কম সংখ্যক ফুটবলারই আছেন যাদের ভাগ্যে একইসাথে চ্যাম্পিয়নস লীগ, কোপা লিবারটেডোরস ও বিশ্বকাপের শিরোপা হাতে নেবার সৌভাগ্য হয়েছে। ৩৬ বছর বয়সী রোনালদিনহো তাদের মধ্যে অন্যতম। এ পর্যন্ত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচ খেলেছেন রোনালদিনহো। মাঝ মাঠের দায়িত্ব পালনের পাশাপাশি ৩৩টি গোলও করেছেন তিনি।

বার্সেলোনার হয়ে খেলেছেন ১৪৭ ম্যাচ। ২০০৬ সালে দলটির হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। আগের বছর জিতেছিলেন ব্যালন ডি’অর। কাতালান ক্লাবটির হয়ে নামের পাশে যোগ করেছেন ৭০ গোল। এসি মিলানের হয়ে ৭৬ ম্যাচ খেলে বল জালে জড়ান ২০ বার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com