বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

পীরগাছায় পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত হয়ে ট্রেন যোগাযোগ বন্ধ

রংপুর প্রতিনিধি:: রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং এর জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েট ভেঙে গিয়ে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভীড় করছে।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, তিনি এখন বাইরে আছেন। এ বিষয়ে আপাতত কিছু বলতে পারছেন না। তবে বর্তমানে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন, ফ্রি হয়ে ফোন দেবেন বলে এই প্রতিবেদককে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com