শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি : সোমবার (১৮ মার্চ) রাত নয়টার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নে পঞ্চগড় এক্স‌প্রেস নামের একটি ট্রেনের একটি বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বগির চারটি চাকা লাইনচ্যুত হ‌য়েছে। এতে ঢাকার সা‌থে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ র‌য়ে‌ছে। স্থানীয় ভাবে বগি উদ্ধারের তৎপরতা চলছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল‌স্টেশ‌নের বুকিং মাস্টার রেজাউল ক‌রিম ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেন‌টি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শে‌ষে ঢাকার দি‌কে যাওয়ার সময় এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ্যুত হয়। প্রাথমিকভাবে ট্রেনের চাকায় ত্রুু‌টি থাকার কার‌ণে লাইনচ্যুতির ঘটনা ঘ‌টতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বুকিং স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, ঘটনা ঘটার পর থেকেই উদ্ধার তৎপরতা চলছে। এছাড়াও উদ্ধারকারী ট্রেনকে ঘটনাস্থলে আসার জন্য উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকায় গাজীপুরের থেকে সিরাজগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। যাত্রীদের দ্রুত ভোগান্তি লাঘবের সব রকমের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com