বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
প্রত্যাহার ৩০৫, চূড়ান্ত লড়াইয়ে ১৯৬৭ প্রার্থী, প্রতীক বরাদ্দ আজ: কাল থেকে আনুষ্ঠানিক প্রচার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সরকার জুলাই সনদ বাস্তবায়নে ব্যস্ত! অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ: রিজভী ধামরাইয়ে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, স্বর্ণালঙ্কার লুট কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার আশ্বাস দিলেন তারেক রহমান বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির পাল্টা জবাব: সেনা বাড়াচ্ছে ডেনমার্ক

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের রূপগঞ্জ মাদক সেবনের টাকা না পেয়ে নিজ স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক সবজেল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানা উপ-পরিদর্শক সবজেল হোসেন জানান, প্রায় ৫ বছর আগে পূর্বগ্রাম এলাকার মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমানের(২৪) সাথে পাশ্ববর্তী ডেমরা ষ্টাফ কোয়ার্টার এলাকার মজিবুর রহমানের মেয়ে মাধবী আক্তারের(২২) বিয়ে হয়। বর্তমানে তাদের মালিহা আক্তার নামে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। কয়েকমাস ধরে মিজানুর রহমান মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য প্রায়ই স্ত্রী মাধবীর সাথে মিজানুর রহমানের ঝগড়া হতো। এনিয়ে এলাকায় কয়েকবার শালিসও বসে।

শনিবার দুপুরে মাদক সেবনের টাকার জন্য মাধবীর সাথে মিজানের ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় লোকজন মিজানুর রহমানের নিজ ঘরের মেঝেতে মাধবীর লাশ পড়ে থাকতে ও ঘরের আড়ার সাথে মিজানুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। নিহত মাধবীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। স্ত্রী মাধবীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি শোনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানার আনা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাধবী আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী মিজানুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে লাশের ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com