শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২টার দিকে বন্দরের মুছাপুর ইউনিয়নের বালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বন্দর থানার ওসি আবুল কালাম জানান, রাত ২টার দিকে উপজেলার বালিগাঁও গ্রামে লোকমান বেপারির বাড়িতে হানা দেয় ১৫-২০ জনের একদল ডাকাত। তারা বাড়ির মূলফটক দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন মোবাইল ফোনে এলাকাবাসীকে জানালে তারা ডাকাত পড়েছে বলে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেন।

ঘোষণার পর এলাকাবাসী দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদের ঘেরাও করে। এ সময় ডাকাতদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে দুই ডাকাত। বাকিরা পালিয়ে যায়। পরে গণপিটুনিতে নিহত হয় ওই দুজন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com