শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী সুনামগঞ্জ থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী মো. সাহেব আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৫ অেক্টাবর) সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বুধবার র‍্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কঃ এইচএম সাজ্জাদ হোসেন জানান, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সন্ত্রাসবিরোধী ও নাশকতা ৩টি, সরকারি কাজে বাধা ৫টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির ২টি মামলা অন্তর্ভুক্ত।

তিনি আরও জানায়, সাহেব আলীকে গ্রেফতারের সময় তার বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর গাজীপুরের গাছা থানার চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তার স্ত্রী-সন্তানসহ ৬ জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com