শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

নবাবগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিঃঃ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা এলাকায় ১৯ জানুয়ারী শুক্রবার লাল চাঁন বেপারী (৩০) নামে এক যুবককে পূর্ব শত্রুতার জেরধরে পিটিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা। লাল চাঁন চন্দ্রখোলা বোড়াখালী গ্রামের মৃত মহাদেব বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাল চাঁন প্রায় মাদক সেবন করতো এবং সে মানসিক রোগী হিসেবে পরিচিত ছিলো। প্রায় ৩ মাস আগে লাল চাঁন নেশাগ্রস্থ অবস্থায় তার নিজ মাকে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করলে শোল্লা আবদানী গ্রামের মোবজেল ভূইয়ার ছেলে মিনালসহ বেশ কয়েক জন বাধা দেয়। এতে লালচানের সাথে ঘটনা স্থলে তর্ক বিতর্ক হয়। ঐ ঘটনার সূত্রধরে মিনালের সাথে কিছুদিন পর লাল চাঁনের আবারো ঝগড়া বাধলে উভয়ই আহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক স্বজন জানায়, মিনালসহ বেশ কয়েক জন শুক্রবার রাতে লালকে তার নিজ বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। তার শরিরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে।
নিহতের মা সাবিত্রীর দাবী, যারা তার ছেলেকে হত্যা করেছে দেশের প্রচলিত আইনে তাদের বিচার হোক। নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন বলেন, লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন দোষী ব্যক্তিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com