শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

নবাবগঞ্জে আ’লীগ নেতার বাড়ি থেকে ৩৬ পিছ ফেনসিডিল উদ্ধার আটক ১

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি::
ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার বাহ্রা ইউপির আ’লীগ সভাপতি মোবারক হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ভারতের হিমাচল প্রদেশের তৈরী ৩৬ পিছ ফেনসিডিলসহ ফেরদৌস শেখ নামে এক সিএনজি চালককে আটক করে। আটককৃত চালক উপজেলার বাহ্রা পশ্চিমপাড়া গ্রামের হিটলু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় কোমরগঞ্জ গরুর হাট সংলগ্ন এলাকায় থানার পুলিশ চেকপোষ্ট স্থাপন করে, বিভিন্ন গাড়ি ও অটোরিকসা(সিএনজি) অভিযান চালায়। হঠাৎ একটি সিএনজি পুলিশের চোখ এড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সিএনজির পিছু নেয়। পরে পুলিশ বাহ্রা ইউপির আ’লীগ সভাপতি মোবারক হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়ে ৩৬ পিছ ফেনসিডিল সহ চালকে আটক করে। এসময় মোবারক হোসেনের ছেলে সজিব হোসেন পালিয়ে যায়।
বাহ্রা ইউপি আ’লীগ সভাপতি মোবারক হোসেন মুঠোফোনে বলেন, আমি বাসায় ছিলাম না বক্তিগত কাজে নবগ্রামে আসি। এ বিষয়ে আমার কিছু জানা নেই।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম সুমন বলেন, আমরা বেশ কয়েক দিন ধরে চেষ্টা করছিলাম এই চক্রটিকে ধরার জন্য। এঘটনায় ফেরদৌস শেখ ও পলাতক সজিব হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্ততি চলছে। সজিবকে ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com