বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নড়াইল-২ আসনে মনোনয়ন পেলেন বিএনপির মনিরুল ইসলাম

এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। আলোচিত ছিলেন বিএনপি’র নেতৃত্বে সমমনা জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফারহাদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে নড়াইল-২ আসনে মোঃ মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।

এ আসনে মোঃ মনিরুল ইসলাম ছাড়াও অনেকে মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপি”র বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, নড়াইল জেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মোল্লা এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।

এর আগে গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সে সময় তিনি জানিয়ে ছিলেন, নড়াইল-২ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com