শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁয় ট্রিপল মার্ডার মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

নওগা প্রতিনিধি:: নওগাঁয় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় প্রদান করেন।

রায়ের পর কান্নায় ভেঙে পড়ে আসামিপক্ষের স্বজনরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বদলগাছীর উজালপুর গ্রামের সাইদুল, আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। এদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হাসেম আলীর। তিনি বদলগাছীর উজালপুর গ্রামের বাসিন্দা। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে বলা হয়, দণ্ডবিধি ৩০২/৩৪ ধারা মোতাবেক আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার ২০ আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাথে প্রত্যেকের ৫০ হজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্য আরেক আসামির আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বাকি ১০ আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাহার হোসেন সন্তোষ প্রকাশ করে বলেন, এই রায় সমাজের জন্য আলাদা বার্তা বহন করে। এর মধ্যদিয়ে আগামীতে আর কেউ এ ধরনের ঘটনা সংঘটিত করার সাহস করবে না। তবে রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম-২। তিনি বলেন, এই রায়ে বিচারের চেয়ে বিচারকের আবেগ বেশি কাজ করেছে। সাজাপ্রাপ্ত আসামিরা উচ্চ আদালতে যাবেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৬ জুন বিকেলে বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষ বাঁধে দুই পক্ষের মধ্যে। এ সময় আসামি পক্ষের হামলায় শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদ মারা যান। পরে নিহত শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যেখানে ২৪ জনকে আসামি করা হলে চার্জশিটে দুইজনের নাম বাদ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com